ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সরিষাবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত

জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা  এর  সহকারী কমিশনার ( ভূমি) ফাইযুল ওয়াসীমা নাহাত এর তত্ত্বাবধানে আজ  বুধবার  ২১/০৪/২১ তারিখে বেলা ১১.৩০টায়  সরিষাবাড়ী উপজেলার শিমলা বাজার, আরামনগর ও সানাকৈর বাজারে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অমান্য করার  অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উপস্থিত ছিলেন সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ  জনাব মীর রকিবুল হক।  হালিমুল হারুন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব মোহাম্মদ রাশেদুল হাসান ও এসআই/মোঃ নূরুল ইসলাম সহ থানার অন্যান্য অফিসার ও ফোর্স।

এ সময় সরকারি বিধি অমান্য করার অপরাধে কতিপয় ব্যবসা প্রতিষ্ঠান ও  ব্যক্তিকে মোবাইল কোর্টে তফসিলভুক্ত আইনে অর্থদন্ড প্রদান করা হয়। অভিযানকালে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে, মাস্ক পরিধান করতে সর্বোপরি সরকারি সকল নির্দেশনা পালন করতে অনুরোধ করা হয় এবং মাস্ক বিতরণ করা হয়।
সরিষাবাড়ী উপজেলা এর  সহকারী কমিশনার ( ভূমি) ফাইযুল ওয়াসীমা নাহাত জানান,”স্বাস্থ্যবিধি মেনে না চলার  অপরাধে “দণ্ডবিধি ১৮৬০”এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।আমাদেরকে দেখে নয়, নিজেকে নিরাপদ রাখতে স্বাস্থ্যবিধি ও সরকারের নির্দেশনা মেনে চলুন।

জরুরি প্রয়োজন ব্যতীত বাড়ির বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।”
ads
ads
ads

Our Facebook Page

↑